রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে অডি কাপের শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ। বাভারিয়ানদের হয়ে একমাত্র গোলটি করেন রবার্ট লেভানডোস্কি।
আলিয়াঞ্জ অ্যারেনাতে, প্রস্তুতিমূলক টুর্নামেন্ট অডি কাপের ফাইনালে মুখোমুখি হয় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। দলের সেরা তিন তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, গ্যারেথ বেল ও করিম বেনজেমাকে ছাড়াই খেলতে নামে রিয়াল।
ঘরের মাঠে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বায়ার্ন। খেলার শেষের মিনিট দুয়েক আগে, বাভারিয়ানদের কাঙ্খিত গোল উপহার দেন রবার্ট লেভানডোস্কি।
শেষ পর্যন্ত রিয়ালকে ১-০ গোলে হারিয়ে অডি কাপের শিরোপা জিতে নেয় পেপ গার্দিওলার শিষ্যরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: