চেলসির সঙ্গে আরো ৪ বছরের নতুন চুক্তি করেছেন কোচ হোসে মরিনিয়ো। তবে ইউরোপের অন্যান্য লিগের তুলনায় ইংলিশ প্রিমিয়ার লিগের জৌলুশ কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।
যে কারণে ইংল্যান্ডের ঘরোয়া লিগে খেলার প্রতি তুলনামূলকভাবে কম আগ্রহী হচ্ছেন তারকা ফুটবলাররা।
মরিনিয়ো বলেন, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের মতো ক্লাবগুলোর প্রতি তারকা খেলোয়াড়দের ঝোঁক বাড়ছে। পর্তুগীজ কোচ হোসে মরিনিয়ো ১৩ বছরের কোচিং ক্যারিয়ারে পোর্তো, রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান ও চেলসির হয়ে ৮টি ঘরোয়া লিগ, ২টি ইউরোপিয়ান কাপ এবং আরো ৯টি মেজর ট্রফি জেতার কৃতিত্ব দেখিয়েছেন।
বছরে প্রায় সাড়ে ৮ মিলিয়ন পাউন্ড বেতনে চেলসিতে আরো চার বছর থাকার চুক্তি করেছেন 'দা স্পেশাল ওয়ান'।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: