হারারেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৩৮ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। এ জয়ে তিন ম্যাচ সিরিজ ২-১ এ জিতলো ব্ল্যাক ক্যাপসরা।
নিউজিল্যান্ডের দেয়া ২৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, ৪৭ ওভার ৪ বলে, ২৩৫ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ম্যাচসেরা ও সিরিজসেরা হন নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন।
হারারে স্পোর্টস ক্লাবে টস হেরে ব্যাট করতে নেমে, উইলিয়ামসনের ৯০, গাপটিলের ৪২, ইলিয়টের ৩৬ ও নিশামের ৩৭ রানে, ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৩ রান করে নিউজিল্যান্ড। তিন উইকেট নেন ক্রিমার।
জবাব দিতে নেমে হ্যামিলটন মাসাকাদজার ক্যারিয়ারের ২৯তম ফিফটিতে শুরুটা ভালোই করে জিম্বাবুয়ে। তবে দলীয় ৯৭ থেকে ১১৪ রানের মধ্যে, চিবাভা, মাসাকাদজা ও চিগুম্বুরার উইকেট হারিয়ে চাপে পড়ে তারা।
এরপর শন উইলিয়ামস ৬৩ করলেও, জিততে পারেনি স্বাগতিকরা। ৪৭ ওভার ৪ বলে, ২৩৫ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ৩৮ রানে জেতে নিউজিল্যান্ড।