খেলা

শুরু হলো সাফ অনুর্ধ্ব ১৬ চ্যম্পিয়ন শিপ

সাফ অনুর্ধ্ব ১৬ চ্যম্পিয়ন শিপ
সাফ অনুর্ধ্ব ১৬ চ্যম্পিয়ন শিপ

সাফ অনুর্ধ্ব ১৬ চ্যম্পিয়ন শিপ-২০১৫ এর তৃতীয় আসর সিলেট জেলা স্টেডিয়ামে রোববার বিকেল ৫টায় ভারত-শ্রীলঙ্কার লড়াই দিয়ে শুরু হয়েছে। প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার কিশোর ফুটবলের অন্যতম এ টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ। ১৮ আগস্ট ফাইনাল ম্যাচে নির্ধারণ হবে চ্যাম্পিয়ন।

আগের দুই আসরেরই স্বাগতিক ছিল নেপাল। এবারের আসরে স্বাগতিক বাংলাদেশসহ অংশ নিচ্ছে ভারত, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও আফগানিস্তান অনুর্ধ্ব ১৬ দল।

সিলেট জেলা স্টেডিয়ামে ভারত-শ্রীলংকার ম্যাচ দিয়ে শুরু হবে মাঠের লড়াই। সবগুলো ম্যাচই হবে সিলেট জেলা স্টেডিয়ামে। টুর্নামেন্টে অংশ নিতে এরই মধ্যে সিলেটে পৌঁছেছে দলগুলো। শনিবার সংবাদ সম্মেলনে ভারত ও শ্রীলংকা দলের কোচ জানান জয়ের ব্যাপারী আত্মবিশ্বাসী তারা।

শ্রীলংকা অনুর্ধ্ব ১৬ ফুটবল দল প্রধান কোচ মোহাম্মদ রুমি বলেন, ভারতের সঙ্গে ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা সেমিফাইনালে খেলতে চাই। জের জন্যই আমরা মাঠে নামবো।

ভারত অনুর্ধ্ব ১৬ ফুটবল দল সহকারী কোচ বিবিয়াওনো ফারনান্দেজ বলেন, আমরা আলাদা করে কিছু ভাবছি না। আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তবে আমাদের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ খেলে যাওয়া।

বাংলাদেশের ক্ষুদে ফুটবলাররা মাঠে নামবে ১১ আগস্ট, প্রতিপক্ষ শ্রীলংকা। এছাড়াও গ্রুপে জুনিয়র টাইগারদের আরেক ম্যাচ প্রতিবেশী ভারতের সঙ্গে ১৩ আগস্ট। অনুর্ধ্ব ১৬ ফুটবলের এ টুর্নামেন্টে এখন পর্যন্ত বড় কোনো সাফল্য পায়নি বাংলাদেশ।

২০১১ সালে প্রথম আসরে ৬ দলের মধ্যে চতুর্থ ও ২০১৩ সালে দ্বিতীয় আসরে ৭ দলের মধ্যে তৃতীয় হয় বাংলাদেশ। তবে এবারের আসরে ভালো করার ব্যাপারে আশাবাদী লাল-সবুজদের কোচ ও ক্যাপ্টেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ