ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেয়েছে চেলসি। সোয়ানসি সিটির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ব্লুরা।
স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচে প্রথম লিডের দেখা পায় চেলসি। ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কারের ফ্রি-কিকে ১-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে ছয় মিনিটের মধ্যেই ম্যাচে ফেরে সোয়ানসি। অভিষেক ম্যাচে গোল করে দলকে সমতায় ফেরান ফরাসি উইঙ্গার আন্দ্রে আইয়ু।
আইয়ুর গোলের রেশ কাটতে না কাটতেই আত্মঘাতী গোল করেন ফ্রেডরিকো ফারনান্দেজ। সমতায় ফিরেও আর্জেন্টাইন সেন্টার ব্যাকের ভুলে বিরতিতে যাবার আগেই পিছিয়ে পড়ে সোয়ানসি।
বিরতির পর সোয়ানসির বাফেতিম্বি গোমিসকে ফাউল করায়, লাল কার্ড দেখে মাঠ ছাড়েন চেলসি গোলরক্ষক থিবো কোর্তোয়া। এরপর পেনাল্টি থেকে গোল করে সোয়ানিকে ২-২ গোলের ড্র এনে দেন ফরাসি স্ট্রাইকার স্ট্রাইকার গোমিস।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: