নেপালের কাঠমন্ডুতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে সাফ অনুর্ধ্ব ১৯ চ্যাম্পীয়নশীপ। আগস্টের ২০ তারিখ থেকে শুরু হয়ে ২৯ তারিখে শেষ হবে এ আসর।
এ চ্যাম্পীয়নশীপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। গ্রুপে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে নেপাল ও ভূটানকে।
সাফ অনুর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশীপের উদ্বোধনী আসরে, দুটি গ্রুপে ভাগ হয়ে লড়বে ৬টি দল। গ্রুপ এ-তে বাংলাদেশ, ভূটান ও স্বাগতিক নেপাল স্থান পেয়েছে।
অন্য গ্রুপে ভারত, মালদ্বীপ ও আফগানিস্তান খেলবে। এএফসি অনুর্ধ্ব ১৯ র্যা ঙ্কিং এর নিয়ম মেনে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে।
সাফ অনুর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশীপে অংশ নেয়া ৬টি দলের মধ্যে র্যা ঙ্কিংয়ে সবার ওপরে বাংলাদেশ।
এদিকে, সাফ অন্তর্ভূক্ত শ্রীলঙ্কা ও পাকিস্তান এ টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: