খেলা

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে সেমিতে বাংলাদেশ

সেমিতে বাংলাদেশ
সেমিতে বাংলাদেশ

অনুর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। সিলেট জেলা স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে সারোয়ার জামান নিপুর জোড়া গোলে লঙ্কানদের ৪-০ ব্যবধানে হারিয়েছে লাল সবুজরা।

সিলেট জেলা স্টেডিয়ামে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ভারতের কাছে ৫-০ গোলে হেরে যাওয়ায়, লঙ্কানদের হারিয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করার সুযোগ ছিলো লাল সবুজদের সামনে।

এমন সমীকরণ মাথায় রেখে শুরু থেকেই লঙ্কান রক্ষণে আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ। ৫ মিনিটেই সারোয়ার জামান নিপুর গোলে লিড নেয় স্বাগতিকরা।

একের পর এক আক্রমন চালিয়ে শ্রীলঙ্কাকে কোনঠাসা করে রাখে সৈয়দ গোলাম জিলানীর শীষ্যরা। তবে সারোয়ার জামান, ইসাবউদ্দিন ও খলিলদের শট কখনো লক্ষ্যভ্রষ্ট হয়। আবার কখনো লঙ্কান গোলরক্ষকের দৃঢ়তায় গোলবঞ্চিত হয় বাংলাদেশ। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধেও বাংলার যুবাদের আক্রমন সামলাতেই ব্যস্ত ছিলেন লঙ্কান ডিফেন্ডাররা। ম্যাচের ৬০ মিনিটে বাংলাদেশকে ২-০ গোলে এগিয়ে নেন আবেদীন রাকিব।

তবে দুর্ভাগ্য বাংলাদেশের সারোয়ার জামান নিপুর। বেশ কয়েকবার তার শট বারে লেগে ফিরে আসে। ৭৬ মিনিটে কর্ণার থেকে হেড করে স্কোরলাইন ৩-০ করেন আতিকুজ্জামান।

ম্যাচ শেষের ৪ মিনিট আগে নিজের দ্বিতীয় ও লাল সবুজদের পক্ষে চতুর্থ গোলটি করেন সারোয়ার জামান নিপু।

শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ৪-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এর মধ্য দিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করলো সৈয়দ গোলাম জিলানীর শীষ্যরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ