সেভিয়াকে ৫-৪ গোলে হারিয়ে ইউরোপিয়ান সুপার কাপের শিরোপা জিতেছে বার্সেলোনা। এ নিয়ে কাতালান জায়ান্টদের এ মৌসুমে শিরোপা সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ এ। দুর্দান্ত এক ম্যাচে পেদ্রোর অতিরিক্ত সময়ের গোল জয় এনে দেয় বার্সেলোনাকে। ম্যাচে জোড়া গোল করেছেন লিওনেল মেসি।
ইউরোপিয়ান সুপার কাপ ফাইনালে ৩ মিনিটে সেভিয়ার এভার বেনেগার গোলে পিছিয়ে পরে বার্সেলোনা। এরপর ফ্রি কিক থেকে জোড়া গোল করেছেন মেসি। এরপর রাফিনহার গোলে সহায়তা ও ৫২ মিনিটে একটি গোল করেন সুয়ারেজ।
৫৭ মিনিটে হোসে অ্যান্টনিও রয়েস ও ৭২ মিনিটে কেভিন গ্যামেইরো পেনাল্টি থেকে গোল করলে ম্যাচে ফেরে সেভিয়া। ৮১ মিনিটে স্কোরলাইন ৪-৪ করেন এভিনি কোনোপ্লায়াঙ্কা।
অতিরিক্ত সময়ের ১১৫ মিনিটে সুপার সাব পেদ্রো রড্রিগেজ বার্সার হয়ে করেন জয় সূচক গোল। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড পেদ্রো কে কিনতে আগ্রহী। সেক্ষেত্রে সুপার কাপ ফাইনালই শেষ ম্যাচ হতে পারে পেদ্রোর।