গল টেস্টে ভারতের চেয়ে ১৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা। দিনশেষে লঙ্কানদের সংগ্রহ ২ উইকেটে ৫ রান। এর আগে লঙ্কানদে ১৮৩ রানের জবাবে প্রথম ইনিংসে ৩৭৫ রান করে টিম ইন্ডিয়া।
২ উইকেটে ১২৮ রান নিয়ে দ্বিতীয় দিনে মাঠে নামে ভারত। শতরানের পার্টনারশীপ গড়ে দলকে বড় স্কোরের দিকে নিয়ে যেতে থাকেন কোহলি ও শিখর ধাওয়ান।
ধীরস্থিরভাবে খেলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার পূরণ করেন এ দুই ব্যাটসম্যান। ব্যক্তিগত ১০৩ রানে বিদায় নেন কোহলি।
এর আগে, গল টেস্টের প্রথম দিনে, রবীচন্দ্রন অশ্বীনের ঘুর্নি জাদুতে ১৮৩ রানেই শেষ হয় শ্রীলঙ্কার প্রথম ইনিংস।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: