খেলা

দারুণ জয় বাংলাদেশের

বাংলাদেশ
বাংলাদেশ

ডিলেন্ডিং চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে সাফ অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশীপে ‘এ’ গ্রুপের সেরা হলো বাংলাদেশ। বৃহস্পতিবার গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোহাম্মদ শাওন ও আতিকুজ্জামান দুই গোলে বাংলাদেশ ভারতকে হারায় ২-১ গোলে।

আফগানিস্তান-নেপালের আগামীকালের ম্যাচের বিজয়ী দল হবে ‘বি’ গ্রুপের রানার্স আপ। তাদের সঙ্গেই ১৬ আগষ্ট রোববার প্রথম সেমিফাইনালে খেলবে বাংলাদেশ।

লক্ষ ছিল ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়া। সেভাবেই আধিপত্যের মধ্য দিয়ে ছন্দময় ফুটবল খেলে বাংলাদেশের কিশোররা। ৩১ মিনিটে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। ডি বক্সের মধ্য থেকে ভারতের জালে বল জড়ান মোহাম্মদ শাওন।

লিড নিয়ে উজ্জীবিত হয়ে খেলতে থাকে গোলাম জিলানীর শীষ্যরা। ভারতের রক্ষণে বার বার হানা দিলেও ফিনিশিংয়ের অভাবে গোলের সংখ্যা বাড়েনি। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ভারত। ৪৮ মিনিটে গোল করে ভারতকে খেলায় ফেরায় রহিম আলী। পাল্টা আঘাত করতে মরিয়া হয়ে খেলতে থাকে বাংলাদেশ। তবে সারোয়ার জামান নিপুর শট লক্ষ্যভ্রষ্ট হলে গোলবঞ্চিত হয় ক্ষুদে টাইগাররা।

আবারো ভারতের বিপদসীমায় ঢুকে পড়ে নিপু। ভারতীয় ডিফেন্ডার তাকে ফাউল করলে পেনাল্টি পায় বাংলাদেশ।

স্পটকিক থেকে স্বাগতিকদের ২-১ গোলে এগিয়ে নেয় আতিকুজ্জামান আতিক। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ২-১ ব্যবধানে ম্যাচ জিতে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। আগামী রোববার একই ভেন্যুতে ‘বি’ গ্রুপের রানার্স আপ দলের বিপক্ষে খেলবে লাল সবুজরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ