রজার্স ওপেনের নারী এককের তৃতীয় রাউন্ডে জয় পেয়েছেন নাম্বার ওয়ান টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। বসনিয়ার আন্দ্রে পেতকোভিচকে ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন এই যুক্তরাষ্ট্র তারকা।
চতুর্থ রাউন্ড নিশ্চিত করার লড়াইয়ে পেতকোভিচের বিপক্ষে খেলত নামেন শীর্ষ বাছাই সেরেনা। এই যুক্তরাষ্ট্র তারকার বিপক্ষে শুরুটা ভালই করেছিলেন এই বসনিয়ান তারকা। কিন্তু স্বরূপে ফিরতে সময় নেননি সেরেনা।
৬-৩ গেমে প্রথম সেট জিতে নেন তিনি। দ্বিতীয় সেটে আর এই শীর্ষ বাছাইয়ের সামনে দাড়াতে পারেননি পেতকোভিচ। ৬-২ গেমে দ্বিতীয় সেটের সঙ্গে ম্যাচও জিতে নেন নাম্বার ওয়ান তারকা সেরেনা উইলিয়ামস।
এদিকে, পুরুষ একেক, লুক্সেমবুর্গের জাইলস মুলারকে ৬-৩, ৬-২ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডের উঠেছেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: