ডারবানে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ব্ল্যাক ক্যাপসদের দেওয়া ১৫২ রানের টার্গেট ১৩ বল হাতে রেখেই টপকে যায় প্রোটিয়ারা।
টস হেরে ব্যাট করতে নেমে ভালো সূচনা করে নিউজিল্যান্ড। ৬৮ রানের জুটি গড়েন ওপেনার মার্টিন গাপটিল ও কেইন উইলিয়ামসন। গাপটিল ৪২, উইলিয়ামসন ৪২ এবং ওয়ার্কার ২৮ রান করে ফিরে যান। তবে মিডল অর্ডার ও টেল এন্ডার ব্যাটসম্যানরা তেমন সুবিধা করতে না পারলে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৫১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।
জবাব দিতে নেমে ৩৫ রানে ওপেনার ভ্যান উইকের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর এবি ডি ভিলিয়ার্স ও রাইলি রোসুর সঙ্গে জুটি গড়েন হাশিম আমলা। ডি ভিলিয়ার্সের ৩৩, রোসুর ৩৮ ও হাশিম আমলার ৪৮ রানে ভর করে ১৭ ওভার ৫ বলে ৬ উইকেটের জয় তুলে নেয় প্রোটিয়ারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: