খেলা

স্প্যানিশ সুপার কাপ

অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ৪-০ গোলে হেরেছে বার্সা

বার্সেলোনা
বার্সেলোনা

স্প্যানিশ সুপার কাপের ফাইনালের প্রথম লেগে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ৪-০ গোলে হেরে গেছে বার্সেলোনা। হ্যাটট্রিক করে বিলবাওকে বড় জয় উপহার দেন আরিস্ত আদুরিস।

স্প্যানিশ সুপার কাপের ফাইনালের প্রথম লেগে, সান মামেস বারিয়াতে ,অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হয় জায়ান্ট বার্সেলোনা। তবে, শুরুতেই মিকেল সান হোসের গোলে পিছিয়ে পড়ে কাতালানরা।

বিরতি থেকে ফিরে, বার্সেলোনাকে আরেক ধাক্কা দেন অ্যাথলেটিক বিলবাওয়ের ফরোয়ার্ড আরিস্ত আদুরিস। ৬২তম মিনিটে, আরেকবার স্কোরশীটে নাম লেখান তিনি। ছয় মিনিট পরেই, পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূরণ করেন আদুরিস।

শেষ পর্যন্ত, বার্সেলোনাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে মাঠ ছাড়ে স্বাগতিকরা। সোমবার ন্যু ক্যাম্পে দ্বিতীয় লেগের খেলায় মুখোমুখি হবে দু'দল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ