খেলা

মন্ট্রিলে রজার্স কাপের ফাইনালে জকোভিচ-অ্যান্ডি মারে

অ্যান্ডি মারে
অ্যান্ডি মারে

মন্ট্রিলে রজার্স কাপের ফাইনালে উঠেছেন নোভাক জকোভিচ ও অ্যান্ডি মারে। চূড়ান্ত লড়াইয়ে রাত ১টায় মুখোমুখি হবেন শীর্ষ দুই বাছাই। এদিকে টরোন্টোতে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ফাইনালে উঠেছেন বেলিন্ডা বেনচিচ।

রজার্স কাপের সেমিফাইনালে কানাডিয়ান হার্ড কোর্টের তিনবারের চ্যাম্পিয়নের মতোই খেলেছেন নোভাক জকোভিচ। মন্ট্রিলে জেরেমি শার্ডিকে সরাসরি সেটে হারিয়েছেন র্যাং কিংয়ের শীর্ষ তারকা। ৬-৪, ৬-৪ গেমে ফরাসি তারকা শার্ডিকে উড়িয়ে দিয়ে, ফাইনালে নিশ্চিত করেন তিনি।

সেমিফাইনালের আরেক লড়াইয়ে জয় পেয়েছেন বৃটিশ তারকা অ্যান্ডি মারে। মাত্র ৬৫ মিনিটে, জাপানিজ তারকা কেই নিশিকোরিকে ৬-৩, ৬-০ গেমে হারান তিনি। এদিকে টরোন্টোতে সুইস তারকা বেলিন্ডা বেনচিচের কাছে ৬-৩, ৫-৭, ৪-৬ গেমে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছেন সেরেনা উইলিয়ামস।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ