খেলা

আফগানদের হারিয়ে প্রথমবার ফাইনালে বাংলাদেশ

ফাইনালে বাংলাদেশ
ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো ফাইনালে উঠলো বাংলাদেশ। রোববার সিলেট স্টেডিয়ামে আসরের প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা।

এবারের আসরে ঘরের মাঠে বাংলাদেশি কিশোররা যে জ্বলে উঠবে, তার প্রমাণ মিলেছে প্রথম থেকেই। শ্রীলঙ্কাকে হারিয়ে সাফ মিশন শুরু করা অনূর্ধ্ব-১৬ দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পায় ভারতের বিপক্ষেও। আর সেমিফাইনালে আফগানিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো উঠলো ফাইনালে।

ম্যাচের একমাত্র গোল এসেছে সাদ উদ্দিনের পা থেকে ম্যাচের ৫৪ মিনিটে। দ্বিতীয় ফাইনালিস্ট ভারত অথবা নেপালের সঙ্গে ১৮ মার্চ হবে শ্রেষ্ঠত্বের লড়াই।

শেষ চারের লড়াইয়ে প্রতিপক্ষ আফগানিস্তানকে শুরু থেকেই চেপে ধরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। নেপালে গত আসরে এই আফগানিস্তানকে হারিয়েই তৃতীয় হয়েছিল তারা।

ম্যাচের ১২ মিনিটে অবশ্য সফরকারীদের একটি গোল মিস হয় অফসাইডের কারণে। প্রথমার্ধের বাকি সময়টাতে আধিপত্য ছিল স্বাগতিকদের। তবে ফিনিশিংয়ের অভাবে গোলবঞ্চিত হয় তারা।

ম্যাচের ৩৫ মিনিটে বাংলাদেশের ডিবক্সের মধ্যে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে পেনাল্টি পায় আফগানরা। তবে সে যাত্রায় বেঁচে যায় শাওনের দল।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার আরো বাড়িয়ে দেয় শাওন, নিপু, আতিকরা। ৫৪ মিনিটে লিড নেয় বাংলাদেশ। স্কোরশিটে নাম লেখান সাদ উদ্দিন।

৭৩ মিনিটে আবারো বল জড়ায় আফগানদের জালে। তবে অফসাইডের কারণে বাতিল হয় গোলটি। ৮৮ মিনিটে লিড দ্বিগুন করতে পারতো বাংলাদেশ। রনির হেড ক্রসবারে লাগলে রক্ষা পায় অতিথীরা। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ