ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির কাছে ৩-০ গোলে হেরেছে জায়ান্ট চেলসি। সিটিজেনদের হয়ে একটি করে গোল করেছেন সার্জিও আগুয়েরো ভিনসেন্ট কোম্পানি ও ফের্নান্দিনিয়ো।
ইতিহাস স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় দুই জায়ান্ট চেলসি ও ম্যানচেস্টার সিটি। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে সিটিজেনরা। ৩২তম মিনিটে ম্যান সিটিকে এগিয়ে নিয়ে যান আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো।
বিরতির পর অধিনায়ক ভিনসেন্ট কোম্পানির গোলে ব্যবধান দ্বিগুন করে ম্যান সিটি। খেলার শেষ দিকে সিটিজেনদের হয়ে স্কোরশীটে নাম লেখান ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফের্নান্দিনিয়ো।
শেষ পর্যন্ত বর্তমান চ্যাম্পিয়ন চেলসিকে ৩-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় ম্যানুয়েল পেলেগ্রিনির দল।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: