দুই লেগ মিলিয়ে বার্সেলোনাকে ৫-১ গোলে হারিয়ে ৩১ বছর পর স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতলো অ্যাথলেটিক বিলবাও।
প্রথম লেগে বিলবাওয়ের কাছে ৪-০ গোলের শোচনীয় হারের পর এবার দ্বিতীয় লেগে ১-১ গোলে ড্র করেছে লুইস এনরিকের শিষ্যরা।
ন্যু ক্যাম্পে শিরোপা জিততে এ ম্যাচে বার্সেলোনার দরকার ছিল ৫-০ ব্যবধানের জয়। মরিয়া বার্সা শুরু থেকেই আক্রমণাত্মক খেললেও গোলের দেখা পাচ্ছিল না ফিনিশিংয়ের অভাবে।
৪৪ মিনিটে সুয়ারেজের পাস থেকে দলকে লিড এনে দেন লিওনেল মেসি। ৫৬ মিনিটে পিকে সরাসরি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বার্সা। ৭৫ মিনিটে আদুরিসের গোলে শেষ আশাটুকুও ভেস্তে যায় এনরিকের শীষ্যদের। এরপর আর কোনো গোল না হলে ১-১ গোলের ড্র নিয়ে, মাঠ ছাড়ে বার্সেলোনা।
আর দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের জয় নিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা উচিয়ে ধরে অ্যাথলেটিক বিলবাও।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: