সাফ অনুর্ধ্ব ১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে মঙ্গলবার নেপাল যাচ্ছে বাংলাদেশ দল। ছয় দলের এ টুর্নামেন্ট শুরু হবে ২০ আগস্ট থেকে।
এদিকে, প্রস্তুতির ঘাটতি থাকলেও টুর্নামেন্টে ভালো খেলবে বাংলাদেশ দল বলে জানিয়েছেন অনুর্ধ্ব ১৯ দলের কোচ সাইফুল বারী টিটু।
নেপালে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে সাফ অনুর্ধ্ব ১৯ ফুটবল চ্যাম্পিয়নশীপ। টুর্নামেন্টের এ গ্রুপে খেলবে বাংলাদেশ। বাংলাদেশের গ্রুপ এ'তে রয়েছে ভুটান ও নেপাল। ২২ আগস্ট ভূটানের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল।
নেপালের বিপক্ষে বাংলাদেশ খেলবে ২৪ আগস্ট। গ্রুপ বি এর দলগুলো হলো আফগানিস্তান, ভারত ও মালদ্বীপ। এই দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানারআপ দল খেলবে সেমিফাইনালে।
এদিকে, এ টুর্নামেন্ট খেলতে অস্বীকৃতি জানিয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: