খেলা

আগামীকাল শেষ টেস্ট খেলবেন সাঙ্গাকারা

কুমার সাঙ্গাকারা
কুমার সাঙ্গাকারা

ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে বৃহস্পতিবার মাঠে নামছেন শ্রীলঙ্কার অন্যতম সেরা ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট এটি।

কলম্বোতে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে ম্যাচ। এর আগে, গলে প্রথম টেস্টে ১৬১ রানের নাটকীয় জয় তুলে নেয় লঙ্কানরা।

৩৭ বছর বয়সী সাঙ্গাকারা ১৩৩ টেস্ট ম্যাচে, ৫৭.৭১ গড়ে করেছেন ১২ হাজার ৩৫০ রান। এর মধ্যে ৩৮টি শতক ও ৫২টি অর্ধশতরানের ইনিংস খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। চলতি বছর পূরণ করেছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের এগারোতম ডবল সেঞ্চুরি।

ফলে বিদায়ী বছরটা ভালোভাবেই পার করেছেন এই লঙ্কান গ্রেট। আর কলম্বো টেস্টে সেঞ্চুরি করতে পারলে ৩৪ তম ক্রিকেটার হিসেবে শতক হাঁকিয়ে টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন সাঙ্গা।

এদিকে, আগামী ৫ দিনের মধ্যে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন কুমার সাঙ্গাকারা, অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক ও অজি ব্যাটসম্যান ক্রিস রজার্স।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ