নেপালে সাফ অনুর্ধ্ব ১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। শনিবার বিকেল পৌনে চারটায় ভূটানের বিপক্ষে লড়বে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল। এ ম্যাচটি জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে তাদের।
এ গ্রুপের প্রথম ম্যাচে, নেপাল ভূটানকে ৩-১ গোলে হারিয়ে দেয়। ফলে ভূটানের বিপক্ষে আজকের ম্যাচটি জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের। তাই বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ শিবির নিয়েছে বাড়তি সতর্কতা।
ভূটানের প্রেসিং ফুটবলকে মোকবেলা করতে শিষ্যদের সেভাবেই অনুশীলন করিয়েছেন বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু।
বাংলাদেশ অধিনায়ক মাশুক মিয়া জনি জানিয়েছেন তারা পুরোপুরি তৈরি এ ম্যাচে ফল নিজেদের পক্ষে আনার জন্য।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: