অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার আর্থার মরিস আর নেই। ডন ব্র্যাডম্যানের সতীর্থ সাবেক এই ওপেনারের বয়স হয়েছিল ৯৩ বছর।
ডন ব্র্যাডম্যানের ''ইনভিন্সিবেল'' স্কোয়াডের বেঁচে থাকা শেষ দুইজন ক্রিকেটারের একজন ছিলেন আর্থার মরিস। ডন ব্র্যাডম্যানের এ ইনভিন্সিবল স্কোয়াড ১৯৪৮ সালে সব গুলো টেস্টে জিতেছিল। সে দলের অত্যন্ত নির্ভরযোগ্য ক্রিকেটার ছিলেন আর্থার মরিস।
৪৬ টি টেস্টে ৪৬.৪৮ গড়ে ৩,৫৩৩ রান করেছিলেন বাঁহাতি এ ব্যাটসম্যান। আর্থার মরিস ডন ব্র্যাডম্যানের বিদায়ী টেস্টে খেলেছিলেন ১৯৬ রানের ইনিংস।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: