খেলা

সাফ অনুর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপ: সেমিফাইনালে বাংলাদেশ

সাফ অনুর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপ
সাফ অনুর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপ

সাফ অনুর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। নেপালে সাফ অনুর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভূটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল।

কাঠমান্ডুর এএনএফএ আর্মি গ্রাউন্ডে দুর্দান্ত ফুটবল খেলেছে বাংলাদেশের তরুণ ফুটবলাররা। লাল-সবুজদের পক্ষে গোল করেছেন রোহিত সরকার ও মানাফ রাব্বি।

এ দুই জনের গোলে ভূটান অনূর্ধ্ব ১৯ দলকে সহজেই পরাস্ত করেছে ক্ষুদে টাইগাররা।

এর আগে এ-গ্রুপের প্রথম ম্যাচে নেপাল ভূটানকে ৩-১ গোলে হারায়। ফলে ভূটানের বিপক্ষে জয়েই নিশ্চিত হয়ে গেছে সেমিফাইনালে বাংলাদেশের খেলা।

বাংলাদেশের পরের ম্যাচ স্বাগতিক নেপালের সঙ্গে ২৪ আগস্ট।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ