বুন্দেসলিগায় শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। হফেনহেইমকে ১-২ ব্যবধানে হারিয়েছে জার্মান লিগ চ্যাম্পিয়নরা। এ জয়ে দুই ম্যাচে বায়ার্নের পয়েন্ট ছয়। এদিকে, সমান ম্যাচে শূণ্য পয়েন্ট হফেনহেইমের।
ঘরের মাটিতে বল মাঠে গড়ানোর প্রথম মিনিটেই এগিয়ে যায় হফেনহেইম। কয়েক সেকেন্ডেই বুন্দেসলিগার দ্রুততম গোলের যৌথ দাবিদার হন হফেনহেইমের কেভিন ভোল্যান্ড।
তবে থমাস মুলারের গোলে বিরতির আগেই লিড হাতছাড়া হয় স্বাগতিকদের। ৯০ সেকেন্ডের মধ্যে দুবার হ্যান্ডবল করার অভিযোগে, লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বায়ার্ন ডিফেন্ডার জেরোমে বোয়েটাং।
পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেননি হফেনহেইমের ইউগেন পোলানস্কি। তবে ভুল করেনি বায়ার্ন। ইনজুরি টাইমে রবার্ট লেওয়ানডোস্কির গোলে ২-১ এর জয় তুলে নেয় পেপ গার্দিওলার শিষ্যরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: