খেলা

অস্ট্রেলিয়ার কাছে হারলো আয়ারল্যান্ড

আয়ারল্যান্ড
আয়ারল্যান্ড

শেষ টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়ার কাছে হারলো আয়ারল্যান্ড। ডাবলিনে আইরিশদের ৯৯ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজ ৩-০ তে জিতলো অজিরা। ক্যাঙ্গারুদের দেয়া ১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, ২০ ওভারে ৭ উইকেটে, ৮৭ রান করে আয়ারল্যান্ড। ম্যাচসেরা হন অস্ট্রেলিয়ার জিএম হ্যারিস।

ডাবলিনের ওয়াই এম সি এ ক্রিকেট ক্লাবে, টস জিতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। প্রথম বল থেকেই আয়ারল্যান্ডের বোলারদের শাসন করতে থাকেন দুই অজি ওপেনার এলিস ভিলানি ও এলিসে পেরি। ফিফটি করেন দুজনেই। তাদের ৮৫ বলে ১২১ রানের ওপেনিং পার্টনারশিপে, ২০ ওভারে ১ উইকেটে, ১৮৬ রান করে অস্ট্রেলিয়া।

ভিলানি ৫৩ বলে ৮০ ও পেরি ৪৬ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলেন। প্রতি ওভারে গড়ে ৯ রানের বেশি তাড়া করতে গিয়ে, ২০ ওভারে ৭ উইকেটে ৮৭ রান করে আয়ারল্যান্ড। ৯৯ রানের বিশাল জয় পায় অস্ট্রেলিয়া।

এর আগে প্রথম টি-টোয়েন্টিতে ২৫ ও দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৫৫ রানে জেতে অজিরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ