খেলা

এশিয়ার সেরা ফুটবল একাডেমি করার প্রত্যয় বাফুফে’র

বাফুফে
বাফুফে

সিলেটে অবস্থিত বাফুফে ফুটবল একাডেমিকে এশিয়ার সেরা একাডেমি হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। অনুর্ধ-১৬ শিরোপা জয়ী দলটিকে দীর্ঘ মেয়াদে পরিচর্যার উদ্যোগ নিচ্ছে বাফুফে বলেও জানান তিনি।

রোববার দুপুরে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সাফ অনুর্ধ্ব-১৬ আসরে বাংলাদেশের ক্ষুদে ফুটবলারদের চমক জাগানো নৈপুন্য দেশের ফুটবল অঙ্গনে আশার আলো জ্বালিয়েছে—উল্লেখ করে কাজী সালাউদ্দিন বলেন, ক্ষুদে এ খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি পরিচর্যার প্রয়োজন। সে ব্যাপারেই ফেডারেশনের পরিকল্পনার কথাও জানান তিনি।

এ সময় জেলা ফুটবল লিগ ও অন্যান্য টুর্নামেন্টগুলো সচল করতে পারলে ভবিষ্যতে আরো ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে বলে অনুষ্ঠানে মন্তব্য করেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি ও জেলা ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান মনজুর কাদের।

সাফ অনুর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ অনুর্ধ্ব-১৬ দল এবং এএফসি প্রেসিডেন্ট কাপের প্রাক বাছাই পর্বের প্লে অফ জয়ী ও টানা দুই মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপা জয়ী শেখ জামাল ধানমন্ডি দলকে সম্বর্ধনা দেয়া হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ