খেলা

গিজনের সঙ্গে গোলশূন্য ড্র রিয়াল মাদ্রিদের

রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ লিগে, নিজেদের প্রথম ম্যাচে স্পোর্টিং গিজনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে জায়ান্ট রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, জয় দিয়ে লা লিগায় শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে বার্সেলোনা। লুইস সুয়ারেজের একমাত্র গোলে অ্যাথলেটিক বিলবাওকে হারিয়েছে কাতালানরা।

লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে, দুই মৌসুম পর লিগে ফেরা স্পোর্টিং গিজনের মুখোমুখি হয় জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তবে, পুরো ম্যাচে গোল করতে ব্যর্থ হন রোনালদো- গ্যারেথ বেলরা।

নির্ধারিত সময় শেষে, পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় রাফায়েল বেনিতেজের শিষ্যদের।

অন্যদিকে, জয় দিয়ে লা লিগায় শুভ সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে, বার্সাকে কাঙ্খিত গোল উপহার দেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ।

শেষ পর্যন্ত, অ্যাথলেটিক বিলবাওকে ১-০ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপে হারের মধুর প্রতিশোধ নিয়েছে লুইস এনরিকের শিষ্যরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ