খেলা

বিসিবির লিগ খেলার সময়সূচি নির্ধারণ

বিসিবি
বিসিবি

আগামী ১৭ সেপ্টেম্বর থেকে জাতীয় ক্রিকেট লিগ, ২৫ নভেম্বর থেকে বাংলাদেশ প্রিমিয়র লিগ এবং ৫ জানুয়ারি থেকে বাংলাদেশ ক্রিকেট লিগ ও ১১ জানুয়ারি ঢাকা লিগ শুরুর প্রস্তাবিত সূচি ঠিক করা হয়েছে।

সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির অপারেশন্স কমিটি সভায় ২০১৫-১৬ মৌসুমের ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন আসরের এ সময়সূচি ঠিক করা হয় আর পরবর্তী বোর্ড সভায় সূচি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন অপারেসন্স কমিটির চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়।

এদিকে, ২২ জানুয়ারি থেকে বাংলাদেশে বসবে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের আসর। এ কারণে জিম্বাবুয়ের বিপক্ষে তিন টেস্টের পরিবর্তে হবে দুটি টেস্ট। সিরিজের টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির সব কটি ম্যাচই হবে ঢাকার বাইরে।

জাতীয় দলের শিডিউলের সঙ্গে যেন ঘরোয়া আসরগুলোর সময়ের কোনো সংঘাত না হয় সে ব্যাপারে ছিল বাড়তি সতর্কতা।

আগামী ২০১৬ সালের ২২ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত অনুর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপের আসর বসবে ঢাকায়। তাই জানুয়ারিতে জাতীয় দলের জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে, তিন টেস্টের বদলে দুটি টেস্ট আয়োজনের কথা জানালেন অপরারেসন্স কমিটির চেয়ারম্যান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের পর এবছর জাতীয় দলের আর কোনো খেলা না থাকায় আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা চলছে বলে জানান অপারেসন্স কমিটির চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ