খেলা

আর্সেনালের সঙ্গে গোলশূণ্য ড্র লিভারপুলের

আর্সেনাল-লিভারপুল
আর্সেনাল-লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে আর্সেনালের সঙ্গে গোলশূণ্য ড্র করেছে লিভারপুল। গানার গোলরক্ষক পিটার চেকের দুর্দান্ত পারফরম্যান্সে অলরেডদের থেকে এক পয়েন্ট রেখে দিল আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।

এমিরেটস স্টেডিয়ামে, ম্যাচের শুরু থেকেই আক্রমণ ও পাল্টা আক্রমণে চলতে থাকে খেলা। ৩৮ মিনিটে গোলের দারুণ এক সুযোগ আসে লিভারপুলের সামনে। রবার্তো ফিরমিনোর পাস থেকে ক্রিশ্চিয়ান বেনটেকের নেয়া শট, দারুণ ভাবে রুখে দিয়ে গানারদের রক্ষা করেন গোলরক্ষক পিটার চেক।

কাঙ্খিত লিড নেয়ার সুযোগ আর্সেনালের সামনেও এসেছিল। কিন্তু অলরেড রক্ষণে গানার ফরোয়ার্ডদের ব্যর্থতা দেখা যাচ্ছিল বরাবরই। নির্ধারিত সময় শেষে আর্সেনালের সঙ্গে গোলশূণ্য ড্র করে মাঠ ছাড়ে ব্রেন্ডন রজার্সের শিষ্যরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ