খেলা

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বাধা ডিঙিয়েছে ভ্যালেন্সিয়া

ভ্যালেন্সিয়া
ভ্যালেন্সিয়া

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বের বাধা ডিঙিয়েছে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়া। দ্বিতীয় লেগে মোনাকোর কাছে ২-১ গোলে হেরে যায় তারা।

তবে দুই লেগ মিলিয়ে ৪-৩ গোল ব্যবধানে জেতায় পরের রাউন্ড নিশ্চিত হয়েছে ভ্যালেন্সিয়ার। অন্য ম্যাচে সুইডিশ ক্লাব মালমোর কাছে ২-০ গোলে হেরে বাদ পরেছে স্কটিশ জায়ান্ট সেল্টিক ।

পঞ্চম স্প্যানিশ ক্লাব হিসেবে এবারের চ্যাম্পিয়ন্স লিগের ৩২ দলে জায়গা করে নিয়েছে ভ্যালেন্সিয়া। দ্বিতীয় লেগে তাদের বিপক্ষে মোনাকো দুইটি গোল করলেও শেষ রক্ষা হয়নি। ভ্যালেন্সিয়ার হয়ে একমাত্র গোলটি করেছেন আলভারো নেগ্রেদো। তার এ গোল দুই লেগ মিলিয়ে ৪-৩ অ্যাগ্রিগেট এনে দেয় ভ্যালেন্সিয়াকে।

এদিকে, দুই গোল করে স্কটিশ জায়ান্ট সেল্টিককে বিদায় জানিয়েছে সুইডিশ ক্লাব মালমো। ম্যাচের ২৩ মিনিটে মালমোকে লিড দেন রোসেনবার্গ। ৫৪ মিনিটে ডেডরিক বোয়াটার আত্মঘাতি গোল কপাল পোড়ায় সেল্টিকের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ