সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বৃহস্পতিবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে কাল বিকেল পৌনে চারটায়। টিম ইন্ডিয়াকে হারাতে পারলে টুর্নামেন্টের প্রথম আসরেই ফাইনালে জায়গা পাবে বাংলাদেশি তরুণরা। সে লক্ষ্যেই মাঠে নামবে পুরো দল।
সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে কিছু দিন আগেই দুইবার ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সফলতাও এসেছে দুবারই। এবার অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপেও লাল সবুজদের প্রতিপক্ষ ভারত। আর দলটাও আর একটু পরিণত। তাই বাংলাদেশি তরুণদের কাছ থেকে প্রত্যাশাটা একটু বেশিই সবার।
তবে ভারতীয় তরুণদের বিপক্ষে সেমিফাইনালের লড়াইয়ে রশদ খুব একটা শক্তিশালী নয় বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দলের। পুঁজি বলতে গ্রুপ পর্বের দুই ম্যাচে একটা জয়। তবে জয়ের লক্ষ্যেই মাঠে নামতে চান বলে জানালেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফটবল দলের অধিনায়ক মাশুক আহমেদ জনি।
এদিকে, গ্রুপ পর্বের দুটি ম্যাচেই জিতে শেষ চারের লড়াইয়ে মানসিকভাবে অনেকটা এগিয়ে আছে ভারত। তাই টুর্ণামেন্টে তারাও চাইবে অপরাজিত থেকে ফাইনালের টিকেট কাটতে।