ডারবানে তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৬২ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এ জয়ে ৩ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতলো প্রোটিয়ারা। ২৮৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে, ২২১ রানেই গুটিয়ে যায় কিউইদের ইনিংস।
টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত সুচনা করে দক্ষিণ আফ্রিকা। ভ্যান উইক ও আমলার ৮৯ রানের উদ্বোধনী জুটিতে, শক্ত ভীত গড়ে স্বাগতিকরা।
আমলা ৪৪ ও ভ্যান উইকের ব্যাট থেকে আসে ৫৮ রান। এরপর এ বি ডি ভিলিয়ার্সের ৬৪ ও বেহার্ডিনের ৪০ রানে ভর করে, নির্ধারিত ওভারে ৭ উইকেটে ২৮৩ রানের চ্যালেঞ্জিং টোটাল দাঁড় করে প্রোটিয়ারা।
জবাবে ১৮ রানে গাপটিল বিদায় নিলেও, লাথাম ও উইলিয়ামসমের ব্যাটে লড়াই চালিয়ে যায় সফরকারীরা। তবে উইলিয়ামসন ৩৯ ও লাথাম ৫৪ রান করে আউট হলে, আর ম্যাচে ফিরতে পারেন তারা। শেষ পর্যন্ত ২২১ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: