খেলা

অস্ট্রেলিয়ার সফরকে সামনে রেখে অনুশীলন চলছে টাইগারদের

জাতীয় ক্রিকেট দল
জাতীয় ক্রিকেট দল

অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরকে সামনে রেখে অনুশীলন চলছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামের ইনডোরে হয়েছে বোলারদের ব্যাটিং স্কিলের বিশেষ অনুশীলন। অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ মিজানুর রহমান বাবুলের তত্ত্বাবধানে, ব্যাটিং অনুশীলন করেছেন ৪ জন ফাস্ট বোলার ও ১ জন স্পিনার।

২২ আগস্ট থেকে শুরু হয়েছে এলিট প্লেয়ারদের একমাসের কন্ডিশনিং ক্যাম্প। এখন চলছে ফিটনেস টেস্ট। সকালে জাতীয় দলের ৫ জন বোলারকে ব্যাটিং স্কিলের বিশেষ অনুশীলন করিয়েছেন কোচ মিজানুর রহমান বাবুল। ব্যাট হাতে টেলএন্ডারদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ।

নিজেদের ব্যাটিং দক্ষতার অনুশীলন করেছেন মুস্তাফিজ-রুবেল-শহীদ-আল আমিন-জুবায়েররা। পুরোদমের অনুশীলন শুরু হবে আগামী সপ্তাহে। ২৮ সেপ্টেম্বর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ আসবে অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দল।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ