খেলা

ইউরোপ সেরা মেসি

মেসি
মেসি

ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুইস সুয়ারেসকে পেছনে ফেলে ইউরোপের সেরা ফুটবলার হলেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। বৃহস্পতিবার ইউরোপের ৫৪ জন সাংবাদিকের ভোটে উয়েফা বেস্ট প্লেয়ার এওয়ার্ড ঘোষণা করে ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

মোনাকোতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ড্র অনুষ্ঠানে এই পুরস্কার ঘোষণা করা হয়। ২০১৪-১৫ মৌসুমে কোপা দেল রে, লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে ক্যাটালানরা।

বার্সেলোনার এই ট্রেবল জয়ে মৌসুম জুড়েই দুর্দান্ত ভূমিকা ছিল মেসির। এই পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই সেরার পুরস্কারটি জিতেছেন মেসি।

এছাড়া উয়েফা বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড নারী বিভাগের পুরস্কার জিতেছেন জার্মানীর সিলিয়া স্যাসিচ। ইউরোপে খেলা ফুটবলারদের মধ্যে মৌসুমের সেরাকে ২০১১ সাল থেকে এ পুরস্কার দিয়ে আসছে উয়েফা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ