কলম্বো টেস্টের প্রথম দিনে, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করছে ভারত। এ পর্যন্ত তাদের সংগ্রহ ২ উইকেটে ৪০ রান।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই লোকেশ রাহুলের উইকেট হারায় ভারত। দ্রুতই প্যাভিলিয়নে ফেরেন আজিঙ্কা রাহানে।
লঙ্কান গ্রেট ব্যাটসম্যন কুমার সাঙ্গাকারার অবসরের পর এটিই শ্রীলঙ্কার প্রথম টেস্ট। সাঙ্গাকারার রিপ্লেসমেন্ট হিসেবে খেলছেন বাঁহাতি ব্যাটসম্যান উপুল থারাঙ্গা। প্রথম দুই খেলায় উভয় দলই একটি করে ম্যাচ জেতায় সিরিজে ১-১ এ সমতায় রয়েছে দু'দল।
এই ম্যাচের মধ্য দিয়েই সিরিজের ভাগ্য নির্ধারিত হবে। ২২ বছরে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয়ের হাতছানি ভারতের সামনে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: