খেলা

প্রীতি ম্যাচ: মালয়েশিয়ার মুখোমুখি বাংলাদেশ

মালয়েশিয়ার মুখোমুখি বাংলাদেশ
মালয়েশিয়ার মুখোমুখি বাংলাদেশ

ফিফা ফ্রেন্ডলি ম্যাচে আজ- শনিবার স্বাগতিক মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

মালয়েশিয়ার শাহ আলম স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত পৌনে ১১টায় শুরু হবে ম্যাচটি। অ্যাস্ট্রো অ্যারেনা চ্যানেল এইট জিরো টু- ম্যাচটি সরাসরি দেখানোর কথা রয়েছে।

ম্যাচটিকে বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি হিসেবে নিচ্ছে বাংলাদেশ দল।

গতকাল- শুক্রবার মালয়েশিয়ায় প্রেস কনফারেন্সে বাংলাদেশের প্রধান কোচ ও অধিনায়ক জানান ম্যাচটি দুদলের জন্যই কঠিন হবে।

মালয়েশিয়ার ফুটবল অ্যাসোসিয়েশন হাউজে সংবাদ সম্মেলনে প্রধান কোচ লোডউইক ডি ক্রুইফ জানান, মালয়েশিয়া খুবই শক্তিশালী দল।

বর্তমান স্কোয়াডে অনেক অভিজ্ঞ ফুটবলারকে নেয়া হয়েছে ফলে দল হিসেবে এখন তারা আগের চেয়েও বেশি শক্তিশালী বলে জানান তিনি।

অন্যদিকে, বঙ্গবন্ধু গোল্ডকাপের পাশাপাশি একাধিকবার মালয়েশিয়ার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা লাল-সবুজদের কাজে লাগবে বলে জানান অধিনায়ক মামুনুল ইসলাম।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ