আগামী ৩ সেপ্টেম্বর পার্থে অস্ট্রেলিয়ার সঙ্গে মোকাবেলা হবে বাংলাদেশ ফুটবল দলের।
বিশ্বকাপ ও এএফসি বাছাইপর্বের এ ম্যাচের আগে ইনজুরিতে আক্রান্ত হয়েছেন সকারুদের তিন ফুটবলার।
অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন মাইক জেডিনাক খেলতে পারবেন না বাংলাদেশের বিপক্ষে। তাকে বেঞ্চে বসে সঙ্গ দরবেন রবি ক্রুস ও টমি জুরিখ। এ দুজনও ইনিজুরিতে আক্রান্ত।
এ তিন তারকার স্থলাভিষিক্ত হয়েছেন লাৎসিওর ফরোয়ার্ড ক্রিস ইকোনোমিডিস, ব্রিসবেইন রোয়ারের মিডফল্ডার লুক ব্রাথান ও জার্মানির দ্বিতীয় বিভাগে খেলা স্ট্রাইকার বেন হ্যালোরেন।
নিয়মিত অধিনায়ক মাইকের পরিবর্তে অস্ট্রেলিয়ার অধিনায়কের আর্মব্যান্ড পরতে পারেন তারকা ফরোয়ার্ড টিম কাহিল।
চার বার বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়ার বিপক্ষে এ প্রথম মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: