খেলা

ইংলিশ প্রিমিয়ার লিগ: চেলসি-লিভারপুলের হার, জিতেছে ম্যানসিটি

চেলসি
চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে হেরে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসি ও রেড জায়ান্ট লিভারপুল। অন্যদিকে চেলসিকে ২-১ গোলে ক্রিস্টাল প্যালেস ও লিভারপুলকে ৩-০ গোলে হারিয়েছে ওয়েস্ট হ্যাম।

স্ট্যামফোর্ড ব্রিজে এটি ছিল চেলসির হয়ে কোচ মরিনিয়োর ১০০ তম ম্যাচ। ম্যাচের দ্বিতীয়ার্ধে বাকারি সাকো গোল করলে লিড পায় ক্রিস্টাল প্যালেস। ৭৯ মিনিটে রাদামেল ফ্যালকাও করেন চেলসির জার্সিতে তার প্রথম গোল। এরপর জোয়েল ওয়ার্ডে গোলে চেলসি ম্যাচটি হারে ২-১ ব্যবধানে।

অন্য ম্যাচে হারের বৃত্তে ঢুকে গেছে লিভারপুল। হেসে-খেলে অল রেডদের ৩-০ গোলে হারিয়েছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড।

এদিকে, পুরো পয়েন্ট সংগ্রহের ধারা অব্যাহত রেখেছে ম্যানচেস্টার সিটি। ওয়াটফোর্ডকে ২-০ গোলে হারিয়েছে সিটিজেনরা। গোলশূন্য ড্র করেছে টটেনহ্যাম ও এভারটন।

ওয়াটফোর্ডের বিপক্ষে ম্যানচেস্টার সিটি ক্যারিয়ারের প্রথম গোল করেছেন রাহিম স্টার্লিং। এরপর ফার্নান্দিনিয়ো স্কোরশীটে নাম তুললে ২-০ ব্যবধানে ম্যাচ জেতে ম্যানসিটি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ