বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা ১-০ ব্যবধানে হারিয়েছে মালাগাকে। আরেক ম্যাচে রিয়াল বেটিসকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ।
মালাগার বিপক্ষে একের পর এক আক্রমণ করেছে বার্সেলোনার তারকারা। তবে বারবারই প্রতিহত হয় তাদের চেষ্টা। শেষপর্যন্ত কাতালানদের হয়ে ম্যাচের একমাত্র গোল করেন টমাস ভারমালেন। এটি বার্সেলোনা ক্যারিয়ারে তার প্রথম গোল।
এদিকে, জায়ান্ট রিয়াল মাদ্রিদ গোলের বন্যা বইয়েছে রিয়াল বেটিসের বিপক্ষে। জোড়া গোল করেছেন গ্যারেথ বেইল ও হামেস রড্রিগেজ। এছাড়াও স্কোরশীটে নাম তুলেছেন রিয়াল ফরোয়ার্ড করিম বেনজেমা।
তবে বারবার বেটিস ডিফেন্সে আক্রমণ করলেও লক্ষ্যভেদ করতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: