খেলা

সেভিয়াকে হারালো অ্যাটলেটিকো মাদ্রিদ

অ্যাটলেটিকো মাদ্রিদ
অ্যাটলেটিকো মাদ্রিদ

স্প্যানিশ লা লিগায় সেভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। লিগে এটি অ্যাটলেটিকোর টানা দ্বিতীয় জয়।

অ্যাওয়ে ম্যাচে শুরুতে এগিয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। অ্যান্তোয়িন গ্রিজম্যানের সহায়তায় ডান পায়ের শটে সেভিয়ার গোলকিপারকে পরাস্ত করেন স্প্যানিশ মিডফিল্ডার কোকে।

বিরতি থেকে ফিরে, ব্যবধান দ্বিগুন করেন স্প্যানিশ ফুটবলার গাবি। খেলা শেষের মিনিট পাঁচেক আগে, স্কোরশীটে নাম লেখান কলম্বিয়ান ফরোয়ার্ড জ্যাকসন মার্টিনেজ।

নির্ধারিত সময় শেষে, সেভিয়াকে ৩-০ গোলে হারিয়ে মাঠ ছাড়ে দিয়েগো সিমিওনির শিষ্যরা। ২ ম্যাচ শেষে পূর্ণ ৬ পয়েন্ট রোজি ব্লাঙ্কোদের।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ