খেলা

পুলিশ বেশে দেখা যাবে মাশরাফিকে

মাশরাফি
মাশরাফি

বাংলাদেশের ক্রিকেটে দুর্দান্ত অবদানের জন্য টাইগারদের ওয়ানডে ক্রিকেটের নেতা মাশরাফি বিন মোর্তুজাকে সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পুলিশ। পুলিশের একটি ''অবৈতনিক পদে'' মাশরাফিকে নিয়োগ দেয়ার পরিকল্পনা তাদের রয়েছে বলে জানা গেছে।

যদিও বাংলাদেশ পুলিশের তরফ থেকে আনুষ্ঠানিক এ ঘোষণা এখনও আসেনি। তবে বিভিন্ন গণমাধ্যম ও ওয়েবসাইটে এ ধরনের তথ্য বেরিয়েছে।

এবছর বিশ্বকাপে বাংলাদেশ দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়ার জন্য মাশরাফিকে সম্মান জানোনোর এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পুলিশ।

বিশ্বকাপের পর পর সাতক্ষীরায় এক অনুষ্ঠানে গিয়ে সেই স্বপ্নের গল্প শোনান তিনি। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়কের সেই স্বপ্নটাই এবার বাস্তবায়ন করতে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। তাকে বাংলাদেশ পুলিশের অনারারি (সম্মানসূচক) সদস্য করার চিন্তাভাবনা শুরু হয়েছে।

মাশরাফির গ্রামের বাড়ি নড়াইলে। তাই 'নড়াইল এক্সপ্রেসখ্যাত' মাশরাফিকে খুলনা রেঞ্জ থেকে পুলিশের সম্মানসূচক কোনো পদ দেয়া হতে পারে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, 'মাশরাফি বিন মর্তুজাকে পুলিশের সম্মানসূচক সদস্য করার ব্যাপারে চিন্তাভাবনা চলছে। এ বিষয়টি নিয়ে কাজও শুরু হয়েছে।

ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ছোটবেলার স্বপ্ন ছিল সেনাবাহিনীর সদস্য হবেন। তবে তিনি হলেন ভারতের ক্রিকেটার। শুধু কি ক্রিকেটার দেশটির অন্যতম সফল ক্রিকেট অধিনায়ক। তবে ক্রিকেটার হলেও ধোনির ছেলেবেলার স্বপ্ন অপূর্ণ থাকেনি। ভারতীয় সেনাবাহিনী তাকে সম্মানসূচক কর্নেল পদে ভূষিত করেছে।

গত বিশ্বকাপ ক্রিকেটের পর সাতক্ষীরায় পুলিশের পক্ষ থেকে ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজাকে সংবর্ধনা দেয়া হয়। সেখানে মাশরাফি তার বক্তব্যে বলেন, ছোটবেলায় তার স্বপ্ন ছিল পুলিশ হবেন। পুলিশের কাজটি অত্যন্ত চ্যালেঞ্জের। এর পরই মাশরাফির ছেলেবেলার স্বপ্নের কথা পুলিশের নীতিনির্ধারণী পর্যায়ের কর্মকর্তারা জানতে পারেন। এরপর তাকে এই বাহিনীতে নেয়ার চিন্তাভাবনা শুরু হয়। তাকে পুলিশের কোন পদমর্যাদার কর্মকর্তা করা হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ