শুরু হলো বছরের প্রথম গ্রান্ড স্ল্যাম ইউএস ওপেন। পুরুষ এককে প্রথম রাউন্ডে জয় পেয়েছেন নোভাক জকোভিচ, মারিন সিলিচ, ফারনান্দো ভারদাস্কো। তবে বাদ পড়েছেন চতুর্থ বাছাই কেই নিশিকোরি।
নারী এককে জয় পেয়েছেন সেরেনা উইলিয়ামস, আগ্নিয়েস্কা রাদোয়াস্কা।
ইউএস ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচে ব্রাজিলের জোও সোওজার মুখোমুখি হন শীর্ষ বাছাই নোভাক জকোভিচ। এই সার্বিয়ান তারকার সামনে দাঁড়াতেই পারেননি সোওজা। ৬-১, ৬-১ ও ৬-১ গেমে সরাসরি সেটে এই ব্রাজিলিয়ানকে হারান জকোভিচ। আর্জেন্টিনার গুইদো পেলারকে ৬-৩, ৭-৬, ৭-৬ গেমে হারান ক্রোয়েট তারকা মারিন সিলিচ।
তবে প্রথম রাউন্ডের বাধা টপকাতে পারেননি জাপান তারকা কেই নিশিকোরি। ফ্রান্সের পেইরের কাছে ৪-৬, ৬-৩, ৬-৪, ৬-৭ ও ৪-৬ গেমে হেরে যান এই চতুর্থ বাছাই।
এদিকে নারী এককে, রাশিয়ার ভিতালিয়া দিয়াচেঙ্কোর মুখোমুখি হন শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস। তবে অসুস্থতার কারণে এই রাশান তারকা মাঠ ছাড়লে জয় পান সেরেনা।