খেলা

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে চায় পাকিস্তান

পাকিস্তান-বাংলাদেশ
পাকিস্তান-বাংলাদেশ

এ বছরের শেষে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় একটি সিরিজ খেলতে চায় পাকিস্তান। নিজেদের হোম ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে সিরিজটি আয়োজনের ইচ্ছে প্রকাশ করেছে পিসিবি। বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয় এ তথ্য জানিয়েছেন ।

পিসিবি আরো একটি সিরিজ খেলতে চাইলেও, তা মাঠে গড়াবে কি-না তা পুরোপুরি নির্ভর করছে বিসিবির ওপর। কেননা নভেম্বর থেকে শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগ বিপিএল। ফলে ডিসেম্বরে পাকিস্তানের সঙ্গে সিরিজটি আয়োজন কঠিন হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য।

এর আগে এ বছরের এপ্রিল-মে'তে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ জিতলেও, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হয়ে বাড়ি ফিরেছিল পাকিস্তান।

ডিসেম্বরে ভারতের বিপক্ষে সিরিজ খেলার ইচ্ছে ছিল পিসিবির। সে সিরিজ আয়োজন নিয়ে ধোঁয়াশা থাকায় টাইগারদের বিপক্ষে আবারও খেলতে চাচ্ছে তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ