শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে প্রথমবারের মতো আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচটিই বৃষ্টির কারণে পণ্ড হয়েছে। মাঠ পরিদর্শন শেষে আম্পায়ররা বাংলাদেশ ও ইংল্যান্ডের ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেছেন।
বুধবার সকাল ১১ টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও, বৃষ্টিতে ভেজা মাঠের কারণে নির্ধারিত সময়ে শুরু হয়নি খেলা। পরে দুপুর দেড়টার দিকে আম্পায়াররা মাঠ পরিদর্শন শেষে খেলা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন।
উদ্বোধনী ম্যাচের ভেন্যু মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম। তবে ফাইনালসহ বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সাভারের বিকেএসপিতে।
আন্তর্জাতিক রেডক্রস কমিটি, বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বিসিবি ও বিকেএসপি রয়েছে এ টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায়।
টুর্নামেন্ট ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশেষ এ দলের শুভেচ্ছাদূত বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা।