খেলা

সাত দলের ফ্রাঞ্চাইজি না হলে ছয়টি দল নিয়ে বিপিএল হবে

বিপিএল
বিপিএল

সাত দলের ফ্রাঞ্চাইজি পাওয়া না গেলে ছয়টি দল নিয়ে বিপিএলের তৃতীয় আসর আয়োজনের আভাস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। বুধবার রাজধানীতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

নতুন চারটি ও আগের একটিসহ মোট পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করা হচ্ছে বলে জানান তিনি।

আর খেলা সম্প্রচারের দায়িত্ব কে পাচ্ছে তা টেন্ডারের মাধ্যমে নিশ্চিত করা হবে –গত শুক্রবার বিপিএলের গর্ভনিং কাউন্সিলের বৈঠকে এসব বিষয় ঠিক হবে বলে জানান তিনি।

আগামী ২৫ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট- বিপিএলের তৃতীয় আসর। হাতে সময়ও নেই খুব বেশি। এরমধ্যেই আগের ২টি ও নতুন তিনটি প্রতিষ্ঠান টুর্নামেন্টের ফ্রাঞ্চাইজি নিশ্চিত করেছে। বিপিএল আয়োজনের জন্য ৭ দলের ফ্রাঞ্চাইজি প্রয়োজন। সে কারণে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আলোচনার জন্য আরো সময় দেয় বোর্ড। এর মধ্যে চারটি নতুন ও আগের একটি প্রতিষ্ঠান ফ্রাঞ্চাইজির জন্য আগ্রহ দেখিয়েছে বলে জানান বিসিবি সভাপতি।

আগ্রহী প্রতিষ্ঠান যদি ফ্রাঞ্চাইজি পেয়ে অন্যকোনো নতুন প্রতিষ্ঠানের কাছে তা বিক্রি করতে চায় সেইক্ষেত্রে সেই প্রতিষ্ঠানটি অবশ্যই বিবিসি কর্তৃক অনুমোদিত হতে হবে জানান বোর্ড সভাপতি।

আলোচনা ছিল নারী দলের পাকিস্তান সফর নিয়েও। তবে তা নির্ভর করবে বোর্ড থেকে পাঠানো ৪ সদস্যের প্রতিনিধি দলের পূর্ণাঙ্গ রিপোর্টের উপর।

সেইসঙ্গে, ডিসেম্বরে জাতীয় দলের সঙ্গে পাকিস্তানের সিরিজ আর তৃতীয়বারের মতো এশিয়া কাপের আসর আয়োজনের বিষয়ে আইসিসি ও এসিসির বৈঠকে সিদ্ধান্ত হবে বলে জানান ক্রিকেট বোর্ড সভাপতি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ