পুরুষ এককে তৃতীয় রাউন্ডে উঠেছেন নোভাক জকোভিচ, রাফায়েল নাদাল ও জো উলফ্রেড সোঙ্গা। এদিকে, নারী এককে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন শীর্ষ বাছাই তারকা সেরেনা উইলিয়ামস।
নিউ ইয়র্কের ফ্ল্যাশিং মিডোতে, আন্দ্রেস হাইদারকে ৬-৪, ৬-১, ৬-২ গেমে হারিয়েছেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। আরেক ম্যাচে, দিয়েগো সেবাস্তিয়ানকে ৭-৬, ৬-৩, ৭-৫ গেমে হারিয়ে, তৃতীয় রাউন্ডে উঠেছেন রাফায়েল নাদাল।
এদিকে, মার্সেল গ্রানোলার্সকে ৬-৩, ৬-৪. ৬-৩ গেমে হারিয়েছেন জো উইলফ্রেড সোঙ্গা।
অন্যদিকে, নারী এককে কিকি বারটেন্সকে ৭-৬, ৬-৩ গেমে হারিয়ে, তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন মার্কিন তারকা সেরেনা উইলিয়ামস।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: