অস্ট্রেলিয়ার কাছে হারের পর র্যাঙ্কিংয়েও তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ ফুটবল দল। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ের ১৭৩ তম স্থানে অবস্থান করছে লোডাউইক ডি ক্রুইফ বাহিনী।
বাংলাদেশকে ৫-০ গোলে হারালেও র্যাঙ্কিংয়ে আগের অবস্থান ৬১ তম স্থানেই রয়েছে অস্ট্রেলিয়া।
এদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে নাম্বার বিহীন জার্সি পড়ায় বাংলাদেশ দলের সমালোচনা করেছে অস্ট্রেলিয় গণমাধ্যমগুলো।
বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাই পর্বের পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জর্ডান। তারা রয়েছে র্যা ঙ্কিংয়ের ৯১ তম অবস্থানে। যথারীতি র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়ন জার্মানীর অবস্থান তিন নম্বরে। ৭ নম্বরে রোমানিয়া চলে এসে চমক সৃষ্টি করেছে। শীর্ষ দশে ঢুকে গেছে গ্যারেথ বেইলের ওয়েলস।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: