ইউরো ২০১৬ বাছাই পর্বের ম্যাচে আইসল্যান্ডের কাছে হেরেছে নেদারল্যান্ডস। জয় পেয়েছে ইতালি, বেলজিয়াম, চেক রিপাবলিক এবং গ্যারেথ বেলের ওয়েলস।
হোম ম্যাচের প্রথমার্ধে কোন গোল আদায় করতে পারেনি নেদারল্যান্ডস। দ্বিতীয়ার্ধে রক্ষণে বাজে ট্যাকেল করে আইসল্যান্ডকে স্পটকিক উপহার দেয় ডাচরা। কিক নিতে এসে গোল করতে কোন ভুল করননি গালফি সিগারসন।
বাকি সময়ে আর গোল না হলে ১-০ ব্যবধানে জয় পায় আইসল্যান্ড। অন্যদিকে, মাল্টার মুখোমুখি হয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। ম্যাচের ৬৯ মিনিটে গ্রাজিয়ানো পিলের গোলে জয় পায় আজ্জুরিরা।
দিনের আরেক ম্যাচে, রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেলের একমাত্র গোলে সাইপ্রাসকে হারিয়েছে ওয়েলস।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: