বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ৫ সদস্যদের প্রতিনিধি দল শনিবার পাকিস্তান যাচ্ছেন। বাংলাদেশ নারী ক্রিকেট দলের পাকিস্তান সিরিজের জন্য দেশটির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবেন তারা।
সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে দুটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির সিরিজ খেলার কথা রয়েছে টাইগ্রিসদের। তবে সন্ত্রাসী হামলায় জর্জরিত পাকিস্তানে বাংলাদেশ নারী দলকে পাঠানো কতটা নিরাপদ তা নিয়ে শঙ্কা রয়েছে।
তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সালমা বাহিনীকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার নিশ্চয়তা দিয়েছে বিসিবিকে। তাদের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে তাই এ দল পাঠানোর সিদ্ধান্ত বোর্ডের। পাঁচ সদস্যের এ দল করাচি ও লাহোরের দুটি ভেন্যুর নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করবেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: