পোল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে বিশ্ব চ্যাম্পিয়নে উঠে গেছে জার্মানি।
আক্রমণ-প্রতিআক্রমণে ঠাসা ম্যাচে পোল্যান্ডকে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়ে ২০১৬ সালের ইউরো মূলপর্বের পথে আরেকধাপ এগিয়ে যায় জার্মানি।
প্রথম লেগে পোলিশদের মাঠ থেকে হেরে আসা জার্মানি এদিন ফিরতি লেগের ম্যাচটিতে ৩-১ গোলে জিতে।
তবে একই গ্রুপের স্কটল্যান্ড ১-০ গোলে হেরেছে জর্জিয়ার। পোল্যান্ডের বিপক্ষে ‘ডি’ গ্রুপের ম্যাচে জার্মানির হয়ে দুবার জালে বল পাঠিয়েছেন মারিও গোৎজে।
তবে ফরোয়ার্ড টমাস মুলারের কাছ থেকে বিশ্বচ্যাম্পিয়নরা ১২ মিনিটে প্রথম গোল পায়। ৩৭ মিনিটে পোলিশ দের হয়ে একমাত্র গোল এসেছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে খেলা রবার্ট লেওয়ানডোস্কির কাছ থেকে।
ফারো আইল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়েছে নর্দান আয়ারল্যান্ড। নর্দান আয়ারল্যান্ডের হয়ে দুটি গোল করেছেন গ্যারেথ ম্যাকিউলে। জিব্রাল্টারকে ৪-০ গোলে হারিয়েছে আয়ারল্যান্ড। জায়ান্টদের মধ্যে হাঙ্গেরি-রোমানিয়া ও ডেনমার্ক আলবেনিয়া গোলশূন্য ড্র করেছে।