আগামী সপ্তাহে ৩টি ওয়ানডে ও ২টি তিন দিনের ম্যাচ খেলতে দুই সপ্তাহের সফরে ভারত যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। দেশটির শীর্ষস্থানিয় গণমাধ্যমগুলোর দাবি বাংলাদেশ এ দলের বিপক্ষে খেলতে পারেন ভারতের জাতীয় দলের কয়েকজন তারকা ক্রিকেটার।
শনিবার ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই বাংলাদেশ এ দলের সফরসূচির তালিকা প্রকাশ করেছে।
এরপর টাইমস অব ইন্ডিয়া, দা নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস ছাড়াও আরও কয়েকটি ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ভারতের সিনিয়র দলের কয়েকজন খেলতে পারেন বাংলাদেশ এ দলের বিপক্ষে। অক্টোবরে ভারতে সিরিজ খেলতে আসবে দক্ষিণ আফ্রিকা। সে সিরিজের জন্য নিজেদের ঝালিয়ে নিতে বাংলাদেশ এ দলের বিপক্ষে খেলার ইচ্ছে টিম ইন্ডিয়ার সিনিয়র ক্রিকেটারদের।
ভারতীয় শীর্ষস্থানিয় গণমাধ্যমগুলোর দাবি অনুযায়ী ভিরাট কোহলি, সুরেশ রায়না, আম্বাতি রায়ড়ু ছাড়াও অনেকদিন খেলায় না থাকা মাহেন্দ্র সিং ধোনিও খেলতে পারেন বাংলাদেশ এ দলের বিপক্ষে।